নড়াইলে দীর্ঘ ৮ বছর আত্মগোপনের থাকা যুদ্ধাপরাধের মামলার আসামি মো.রুহুল কুদ্দুস খান (৭৩) কে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ জুন) দুপুর যশোর সদরের ঝুমঝুমপুর এলাকায় পুলিশর এন্টি টররিজম ইউনিট অভিযান চালিয়ে তাকে আটক করে।
এন্টি টররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা বিষয়টি নিশ্চিত করছন।
মো.রুহুল কুদ্দুস খান ওরফে কুদ্দুস খান ওরফে গোলাম কুদ্দুস নড়াইল সদর উপজলার পেরুলী গ্রামের মৃত এম ভি আসাদুজ্জামানের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায় , ২০১৬ সালর ২১ মার্চ ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদালতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩ এর ৩ ধারায় এর মামলায় মো. রুহুল কুদ্দুস খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে তার অনুপস্থিতিতে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিজ্ঞ আদালত। ৮ বছর পলাতক থাকার পরে এন্টি টররিজম ইউনিটের (এটিইউ) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ জুন) দুপুর ৩টার দিকে যশোর সদর বিশেষ অভিযান পরিচালনা করে ঝুমঝুমপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে রুহুল কুদ্দুস খানকে আটক করে।
এন্টি টররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা বলেন, ‘ আটকৃত রুহুলকে আদালতের মাধ্যমে নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত ঢাকায় পাঠানো হবে।’