বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:৩৯
ব্রেকিং নিউজ

নড়াইলের প্রতিটা কাজ ব্যক্তিগতভাবে দেখব: সংস্কৃতি প্রতিমন্ত্রী

রিপোর্টার : উজ্জ্বল খান, জোষ্ঠ প্রতিবেদক||ডিএমসিনিউজ২৪.কম
প্রকাশ : মঙ্গলবার , ৩০ এপ্রিল ২০২৪ , দুপুর ০২:৪৮

সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান বলেছেন, নড়াইলের বাতিঘর আমার ছোট ভাই মাশরাফি। মাশরাফি যা চাইবে, আমি সেটা করে দেব। নড়াইল হলো মাশরাফি, আপনাদের এবং আজকে আমার মনে হচ্ছে নড়াইল আমারও। আজকে থেকে নড়াইলের প্রতিটা কাজ আমি নিজে ব্যক্তিগতভাবে দেখব।

 ২৯ এপ্রিল(সোমবার) দুপুরে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৯তম জন্মজয়ন্তী উপলড়ক্ষ্যে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে আয়োজিত ১৫ দিনব্যাপী সুলতান মেলার সমাপনী ও সুলতান পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, মাশরাফি যেরমন একজন স্বচ্ছ, পরিষ্কার মনের মানুষ। আমরা দেখতে চাই, নড়াইলের প্রতিটা মানুষ যেন ঠিক মাশরাফির মতো হয়। নড়াইলবাসীর মধ্যে যেন বিভেদ না থাকে। তারা যেন প্রত্যেকে মাশরাফির সঙ্গে হাতে হাতে রেখে নড়াইলের উন্নয়ন কাজে নিয়োজিত হয়। 

নাহিদ ইজাহার খান বলেন, ঐতিহ্য ঠিক রেখে সুলতান মঞ্চ সংস্কারের উদ্যোগ নেয়া হবে। মাশরাফীকে নড়াইলের বাতিঘর উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ক্রিকেটের আইকন মাশরাফীর কারণে আজ নড়াইল গর্বিত। এ জেলা শিল্প, সংস্কৃতি ও ক্রীড়া জগতের উর্বর ক্ষেত্র। ছেলে-মেয়েরা শিল্পকলার মাধ্যমে সাহিত্য ও খেলাধুলায় নিমগ্ন থাকলে তাদের মন ভালো থাকে। তারা খারাপ কাজ থেকে বিরত থাকে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, নড়াইলও এগিয়ে যাবে 

বক্তব্য শেষে প্রতিমন্ত্রী ঐতিহ্যবাহী লাঠিখেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সুলতান মেলায় আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনী উপভোগ করেন। এরপর এস এম সুলতান কমপ্লেক্স, বাঁধাঘাটসহ নড়াইলের বিভিন্ন ঐতিহ্য ঘুরে দেখেন। এর আগে চিত্রশিল্পী নাসিম আহমেদ নাদভীর হাতে সুলতান পদক ২০২৩ তুলে দেন তিনি।

এ সময় জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মেহেদি হাসান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর খান শাহাবুদ্দিন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান শাহাবুদ্দিন, নড়াইল জেলা কালচারাল কর্মকর্তা হামিদুর রহমান ও ফাইন গ্রুপের চেয়ারম্যান এস এম আকরাম শাহীদসহ অন্যান্য গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১