মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৬:০৫
ব্রেকিং নিউজ

আওয়ামী ষড়যন্ত্রের প্রতিবাদে নাভারনে বিএনপির বিক্ষোভ মিছিল

রিপোর্টার : রফিকুল বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশ : রবিবার , ১০ নভেম্বর ২০২৪ , রাত ০৮:২৯

মোঃ রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ

 আওয়ামী লীগের মিথ্যা অপপ্রচার, ষড়যন্ত্রের প্রতিবাদ ও  স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোষরদেব বিচার দাবিতে শার্শায় বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

রবিবার (১০) নভেম্বর সন্ধ্যায় যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

নাভারন বাজারেরর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসান জহির, আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আশরাফুল আলম বাবু।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,  আহবায়ক কমিটির সদস্য আব্দুল ওয়াহেদ ইসমাইল হোসেন শান্তি, প্রভাষক মামুনুর রশীদ  উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ, নাসির উদ্দিন, আব্দুর রশিদ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হাসান খান, জেলা শ্রমিক দলের সদস্য সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম নজু,  সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১