ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কেশরগঞ্জ ভিগ্রি কলেজের বিজ্ঞান শাখার শিক্ষার্থী মায়মুনা শরিফা সোহা ও শিমুলী আক্তার এবং মানবিক শাখার শিক্ষার্থী মোঃ মামুনূর রশীদ ও নুসরাত জাহান ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে।
মায়মুনা শরিফা সোহা উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা, বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের সহকারি শিক্ষক মোঃ মোশাররফ হোসেন ও বাবুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রোকসানা আকন্দ দম্পতির ১ম সন্তান।
শিমুলী আক্তার উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের কৃষ্ণুপুর গ্রামের মোঃ ইকবাল হোসেন ও হালিমা খাতুনের ২য় সন্তান।
মোঃ মামুনুর রশীদ বিষ্ণুরামপুর গ্রামের মোঃ নূরুল ইসলাম ও মোছাঃ মাজেদা খাতুনের ২য় সন্তান। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও চান্স পেয়েছে। রাবিতে তার মেধাক্রম ৯০।
নুসরাত জাহান বিষ্ণুরাম গ্রামের মির্জা শামসুল ইসলাম ও আঞ্জুমানারা বেগম দম্পতির চতুর্থ সন্তান। এই চার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখা পড়া শেষ করে দেশ ও দেশের মানুষের উপকারে আসুক এমনটাই প্রত্যাশা।