মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৬:৫৬
ব্রেকিং নিউজ

বিবেকবান মানুষ

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪ , বিকাল ০৩:০০


শামীমা খালিদ শাম্মী 

আমি বিবেকবান মানুষ 

বিবেকের থলিতে নীতিবাচক ভাবনা,

অথচ দৃষ্টি শক্তি নিকষ কালো

চাদরের আবরণে আবৃত

আমি দেখেও দেখিনা মানুষে মানুষে প্রভেদ।


রাস্তায় ক্ষুধার্ত শিশুকে দেখে সমাজ 

সরকারের দেই দোষ

অথচ আমি দেই স্বীকারোক্তি

 কত হত্যার  নিরব দর্শক,

কাগজে ধর্ষিতা বোনকে দেখে 

নরপশুদের দেই গালাগাল 

অথচ আমি দেহতত্ত্ব ও ইতিহাসের

পুরোনো প্রশ্নে নিশ্চুপ চিরকাল।


দুহাতে তুলে নেই অন্যের দেওয়া টাকার বস্তা

কারন এটা আমার অধিকার

চাকুরী সুত্রে পাওয়া, 

অথচ আমি দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর

রোজ শুনি জীবন্ত প্রাণের মৃত চিৎকার, 

রাতভর বাতাসের গালিচায় ভেসে বেড়ায়

অথচ আমি থেকে যাই স্বার্থের আলোচনায়

রোজ আঁকি সমাজ অবক্ষয়ের ছবি।


ব্যস আমার দায়িত্ব শেষ 

এভাবেই আমি বিবেকের চাষ করি,

প্রতিদিন বাস্তবতায় সজীব রাখি,

এভাবেই বেঁচে থাকি বেশ কারণ

আমি যে বিবেকবান মানুষ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১