মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৬:৪৭
ব্রেকিং নিউজ

কবিতা,বাসতে পারি ভালো

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : বৃহঃস্পতিবার , ১৬ মে ২০২৪ , দুপুর ০২:০০

  কবি     আসমা আক্তার

ভালোবেসে নাই বা দিলি,একটি গোলাপ ফুল।

তাই বলে কি ভাবছিস তোকে,বুঝবো আমি ভুল?

চিঠি লিখতে গিয়ে নাহয়,করলি বানান ভুল।

তাই বলে কি হারিয়ে ফেলবো,চিঠির অর্থের মূল!

ভালোবেসে নাই বা দিলি,সাত সমুদ্র পাড়ি

তবুও যে তোকে আমি,ভালোবাসতে পারি।

ভুল না হয় করবি তুই,পরে লোকের বসে।

আমি তবু পারি তোকে,যেতে ভালোবেসে।

তুই না হয় নিভিয়ে দিলি,ভালোবাসার আলো।

তবুও তো আমি তোকে,বাসতে পারি ভালো।

না হয় সবাই বলে তোকে,বিছ্ছিরি আর কালো।

তবুও তো তোকে আমি,বাসতে পারি ভালো।

 সময়ে অসময়ে আমি,,তোকেই শুধু ভাবি।

তুই যে আমার মনের ঘরের,একটাই মাত্র চাবি।

যতই করুক সবাই মিলে,তোকে অবহেলা।

আমি যে ততোই ভাবি,তোকে সাড়া বেলা।

মনটা আমার যখন তখন,তোকে ছুতেঁ চায়।

তোর কথা ভাবতে ভাবতেই,কান্না ভীষণ পায়।

সবাই যদি ভীষণ ভাবে,ঘৃনা করে তোকে।

তবুও আমি ভালোবেসে,জড়িয়ে রাখবো বুকে।

কেদেঁ কেদেঁ তোর জন‍্য,ভাসি নয়ন জলে।

ভাসতে গিয়েও ঢুবি আবার,সেই জলের তলে।

তোকে না হয় ভুল বুঝে,সবাই ছেড়ে গেলো।

সব শেষেও পাশে আমি,থাকবো বেসে ভালো।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১