মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৯:৩১
ব্রেকিং নিউজ

কবিতা :- অনুভবে প্রেম

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : মঙ্গলবার , ১ এপ্রিল ২০২৫ , বিকাল ০৫:২২

কবি :-

সাজিয়া আফরিন 

সৃজনা তোমাকে বডড ভালোবাসি

বড় অসময়ে আমার নিতে এলে খোঁজ 

দুচোখের পাতায় তোমার মায়াবী পরাগ 

হৃদয়ের স্পন্দনে নিঃশব্দে তোমার নিঃশ্বাস

তোমার অধরের ছোঁয়ায় স্নিগ্ধ বিকেল 

মুগ্ধতার রেশ আমার জীবন শুভ্রতায় 

অপলক চাহনি হৃদয়ে মৌনতার ঝড়ের বেগ

হাসিতে ফুটে গোলাপের সুগন্ধি নির্যাস 

বুকের পাঁজরে আচমকা আষ্টেপিষ্টে তোমার স্পর্শ 

তোমার অনুভবে প্রেম আনমনে সুখ কুড়ায় 

নিভৃতে স্বপ্নরা হাতছানি দেয় ছায়াতলে 

নুপুরের ঝংকারে সায়াহ্নে নিঝুম ধরা

মায়াবী জোছনা আলোকিত তোমার পদচারণায় 

মায়াজালে বেঁধেছি প্রেম নব ঠিকানায়

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১