কবি :-
জেবুন্নেছা জেবু
বাংলা ভাষা মধুর ভাষা
সুরে ভরে প্রাণ
শব্দের গাঁথা ছন্দে আসে
মনে আলো প্রাণ,
ধারন করি অহর্নিশি
হৃদয় আকুল গান
এই ভাষাতে শিখে মোরা
রাখি দেশের মান।
রূপে ভরা অপরুপ যে
মিষ্টি মধুর বাণী
গানে গানে সুরে সুরে
মায়ের কথা জানি।
বাঁধা ভাঙ্গা মুক্তির তরে
ছিল যে সোচ্চার,
শব্দ বর্ণ ধন্য হয় আজ
বাংলা ভাষার ধার।
শব্দে চিত্রে গানে মেলে
মোদের ভাষা দিবস,
এই ভাষায় যে জাগে রঙিন
মনের শুধা আবেশ।
যতো গভীর ততো সোজা
মোদের বাংলা ভাষা
বাংলা মায়ের মুখে জাগে
রক্ত বর্ণের আশা।
যত পথ যে হেঁটেছি আজ
পেয়ছি যে বাংলা,
মনের মাঝে দোলা দেয় যে
প্রতিবাদের জ্বালা।
হৃদয় গড়া সুরে বাঁধি
মায়ের ভাষার মায়া,
ফ্রেব্রুয়ারির একুশ মোদের
মাতৃভাষার ছায়া।।