কবি :-
মোঃ রুহুল আমিন
মোদের কাছে শ্রেষ্ঠ অর্জন
বায়ান্ন ওঁর ভাষা,
সব খানেতে পাবে সম্মান
মোদের ছিল আশা।
নিজ ভাষাতে বলবে কথা
লিখবে শত গান,
সেই আশাতে রক্ত দিলো
লক্ষ কোটি প্রাণ।
ভাষা চর্চায় লেখক কবি
থাকবে যথা মানে,
বাংলা ভাষার সকল জনে
এমন কথা জানে।
রাষ্ট্রের থেকে একুশ পদক
দায় এড়িয়ে সারা,
একুশে ওই পদক আজকে
লেখক কবি ছাড়া।
খুব সহজেই একটা জাতি
হবে তখন ধ্বংস,
সাহিত্য ছাড়া এমন পদক
একুশে তার অংশ।
একটা জাতি ধ্বংস করতে
তোমরা যদি চাও,
কলম কেড়ে পুস্তক গুলো
পুড়িয়ে সব দাও।
সেই ধ্বংসের নকশা আজি
পাচ্ছে আভাস জাতি,
আজ সাহিত্য বিহীন পদক
নিভে জ্ঞানের বাতি।
ভাষার প্রতি চিল শকুনের
পড়ছে আজি থাবা,
সাহিত্য আজ মাটির নিচে
দিলো রাষ্ট্র চাপা।