বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৭:৪৬
ব্রেকিং নিউজ

ঠাকুরগাঁও ভূল্লীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু

রিপোর্টার : শাহিনুর ইসলাম শাহীন : পঞ্চগড় প্রতিনিধি :-
প্রকাশ : মঙ্গলবার , ২৪ জুন ২০২৫ , দুপুর ১২:২৩

আজ সকাল ৮টার দিকে ঠাকুরগাঁও- পঞ্চগড় মহাসড়কে ভূল্লী থানার খোশবাজার নামক স্থানে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘট/নায় বাবা ও মেয়ে  মা/রা যায়। মৃত/রা হলেন, মোঃ আশরাফুল ইসলাম (৪৫) ও তার ছোট্ট মেয়ে স্কুল শিক্ষার্থী রাবেয়া( ১৪)।

জানা যায়, স্কুল শিক্ষার্থী রাবেয়া আজ পরীক্ষায় অংশ নিতে বোদা যাচ্ছিলেন তার  সঙ্গে বাবাও ছিলেন।তারা খোশবাজার এলাকায় পৌঁছালে একটি ভিআইপি মাইক্রোবাস পেছন দিক থেকে সজোরে সিএনজিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনার শিকার হয়।বাবা ছিলেন সিএনজি চালক। মেয়েটি বোদা হাই স্কুলের ৯ম শ্রেণীর ছাত্রী। প্রতিদিন সকালে মেয়ের বাবা মেয়েকে স্কুলে পৌছিয়ে  দিয়ে সে সিএনজি নিয়ে ফেরে আসে।তাদের পরিবারে বাবা ছিল একমাত্র আয় উপার্জনের একমাত্র মাধ্যম।এ হৃদয়বিদারক  মর্মান্তিক দুর্ঘটনায় গোটা পরিবারে ও এলাকায়  শোকের ছায়া নেমে আসে। 

ঘটনাস্থলে ভু্ল্লীথানার পুলিশ ও ফায়ার সার্ভিস এসে নিহত ব্যক্তিদের ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১