মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৭:৫৯
ব্রেকিং নিউজ

কবিতা :-বিজয় সকাল

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : মঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪ , সকাল ১০:৪১

কবি :-

আব্দুস সাত্তার সুমন 

মাধবীলতা পদ্ম গোলাপ 

বিজয় সকাল দিনে, 

লাল সবুজের মানচিত্র

রক্ত ভেজা ঋণে। 

ধামাল কামাল বীর সেনানী

যুদ্ধে দিল প্রাণ, 

মোদের গর্ব বাংলা ভাষা

এনে দিল মান। 

বছরের শেষের মাসটি যেন

১৬ই ডিসেম্বরে,

স্মরণ করি তোমাদেরই 

বিজয় সকাল ধরে। 

আমার ভাইয়ের রক্তে দিয়ে 

স্বর্ণ রুপায় লেখা, 

ছিনিয়ে আনে সূর্যকিরণ 

স্বাধীন চোঁখে দেখা। 

ভোর সকালে বিজয় লগন

প্রার্থনা যে করি, 

প্রভু তুমি পাড়ি দিও 

দোজাহানের তরী।




 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১