আসাদুজ্জামান খান মুকুল
ভেবো তুমি মহাবীর
উঁচু করে রেখো শির
মিছে ভয় কেন তুমি পাও?
সৎ পথে সদা চলো
সৎ কথা সদা বলো
মিথ্যাকে পায়ে দলে যাও!
সৎ পথে আছে বাধা গায়ে লাগে শত কাদা
বিভীষিকা লেগে থাকে পিছে,
সাময়িক দেবে দুখ
কেড়ে নিতে পারে সুখ
সময়েতে হবে সব মিছে!
যুগে যুগে মহাজন
করে গেছে কতো রণ
পৌঁছাতে আকিদার বাণী,
আসে তাতে কত ঘাত
হয়নি তো কপোকাত
দু'জাহানে সেরা তাঁরা জানি।
ঈমানী শক্তি বলে
শঠতাকে পায়ে দলে
মুখে তোল কালিমার সুর,
খোদাভীতি রেখে মনে
প্রীতি গড়ো নবী সনে
আখিরাতে হবে অমা দূর !