বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৮:৩৭
ব্রেকিং নিউজ

পঞ্চগড়ে বাংলাবান্ধায় ভারতীয় দুই বন্য হাতির অনুপ্রবেশ,নিহত-১

রিপোর্টার : মাজহারুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধি।
প্রকাশ : বুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪ , রাত ১২:২৩

 উত্তরের ভারতীয় সীমান্তঘেঁষা পঞ্চগড় জেলায় তেঁতুলিয়া রওশনপুর গ্রামে ভারতীয় সীমান্ত অতিক্রম করে  ভারতীয় দুইটি বন্য হাতি প্রবেশ করে এবং এলাকার নুরুজ্জামান(২৩) নামে একজনকে আহত করে

পরবর্তীতে আহত নুরুজ্জামান তেঁতুলিয়া সদর হাসপাতালে চিকিৎসার পর সন্ধ্যার মারা যান।অপরদিকে হাতি দুটি রওশনপুর হয়ে দৌলতপাড়া দিয়ে দক্ষিণ কাশিমগঞ্জে প্রবেশ করে। আসার পথে কৃষকের গৃহপালিত প্রাণির উপর আক্রমণ করে এবং কাশিমগঞ্জের গ্রামে বেশ কিছু ঘর বাড়িতে ঢুকে বৈদ্যুতিক তার, মোটরের তার, টয়লেট, বেড়া, পিয়াজ ও ভূট্টা ক্ষেতের ক্ষতি করেছে।


 জানা গেছে মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি সকালে তেতুঁলিয়া উপজেলার তিরনই হাট ইউনিয়নের ইসলামবাগে প্রবেশ করে দক্ষিণ কাশিমগঞ্জের একটি ভুট্টা ক্ষেতে অবস্থান নেয়।


এদিকে সকালে গ্রামের ভেতর দিয়ে হাতি প্রবেশ করার খবর চারদিকে ছড়িয়ে পড়লে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। হাতি দেখতে শতশত উৎসুক জনতা ভিড় করে। হাতি দুটিকে ফিরিয়ে নিতে বিএসএফ-বিজিবিকে পতাকা বৈঠকের আহবান করেছে। বিজিবি পতাকা বৈঠকে বসতে সম্মত হয়েছে। পতাকা বৈঠকের পর ভারতের বন্যপ্রাণি উদ্ধারকারী দল এসে হাতি দুটিকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে। 

 এই খরব জানাজানি হলে আশেপাশে বসবাসকারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিজিবি, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে আসে। 

স্থানীয় বনবিভাগের বিট অফিসার নুরুল হুদা জানান, বাংলাবান্ধা ইউনিয়নের কাশিমগঞ্জে দুটি বন্য হাতির খবর পেয়ে আমাদের বনবিভাগের কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে আসেন। এসেই জনসাধারণকে নিরাপদে রাখতে হ্যান্ড মাইক দিয়ে দূরে থাকতে বলা হয়। হাতি দুটি তখন একটি ভুট্টা ক্ষেতে অবস্থান নিয়েছিল। 

তেঁতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, খবর পেয়ে এলাকায় পুলিশ, বিজিবি, বনবিভাগ, ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউই যাতে হাতিগুলোকে বিরক্ত না করে সে বিষয়ে মাইকে প্রচারণা চালানো হচ্ছে। নিরাপত্তার স্বার্থে সবাইকে সরিয়ে নেয়া হয়েছে। 

বন্যপ্রাণি আলোকচিত্রিী ফিরোজ আল সাবাহ বলেন, সম্ভবত খাদ্যের সন্ধানে সীমান্ত পেরিয়ে এসেছে। এদের উত্তেজিত না করলে কাউকে আক্রমণ করবে না বলে তিনি জানান। 



 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১