বুধবার , ১৩ মে ২০২৬ , ভোর ০৪:৪৩
ব্রেকিং নিউজ

পঞ্চগড়ের বোদায় স্বামীর বাড়িতে স্ত্রী অনশনে

রিপোর্টার : ভ্রম্যমান প্রতিনিধিঃ - শাহিনুর রহমান (শাহিন)
প্রকাশ : শনিবার , ১৮ এপ্রিল ২০২৬ , বিকাল ০৫:৪৬

আজ শুক্রবার ১৭ এপ্রিল পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের মাঝগ্রামে স্বামীর বাড়িতে অনশন করছেন মোছা: স্মৃতি আক্তার।

স্মৃতি আক্তার ঠাকুরগাঁওয়ের দেবীপুর ইউনিয়নের মুন্সিহাটের রুহুল আমিনের মেয়ে। সে ছোটো থেকে মামার বাড়ি বোদা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে ছিলো।

পাশের গ্রামের আব্দুল কাশেমের ছেলে মাহাফুজের সঙ্গে দীর্ঘদিন এক জায়গায় চাকরি করার পর তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, পরে বিয়েতে রূপান্তরিত হয়। তিন বছর সংসার করার পর গত ছয় মাস আগে স্মৃতির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং স্ত্রীকে অস্বীকার করায় এর জের ধরে আজ স্মৃতি আক্তার ঢাকা থেকে এসে মাঝগ্রামের আব্দুল কাশেমের ছেলে মাহাফুজের বাড়িতে অনশন করছেন। 

স্মৃতির অভিযোগ, ৩ বছর ভালোভাবে সংসার করেছিলাম। গত ৬ মাস থেকে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ বিষয়ে মাহফুজের মুঠোফোন নম্বরে  ফোন করলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তার পরিবারের সদস্যরা কোনো মন্তব্য করতে রাজি হননি। 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন ওসি বলেন, বিষয়টি জানতে পেরেছি । লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১