বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ১২:২৯
ব্রেকিং নিউজ

ভারতে পালানোর সময় গ্রেফতার ছাত্রলীগ নেত্রী

রিপোর্টার : রফিকুল বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশ : মঙ্গলবার , ১৪ জানুয়ারী ২০২৫ , সকাল ০৮:৩৮

ভারতে পালিয়ে যাওয়ার সময় ইডেন কলেজ নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ও তার ছোট ভাই সত্যজিৎ পান্ডে কে ভারতে পালানোর সময় গ্রেফতার করা হয়। 

সোমবার (১৩ই) জানুয়ারি বিকালে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাদের কে আটক করা  হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ইমিগ্রেশন পুলিশ (ওসি) ইব্রাহিম আহমেদ এবং তিনি বলেন, বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশকালে সন্দেহ জনকভাবে তাদেরকে জিজ্ঞাসা করলে, তিনি স্বীকার করেন ঢাকা নিউমার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি। আটককৃতরা হলেন, মাগুরার সাতদোহা এলাকার স্বপন পান্ডের ছেলে ও মেয়ে।

এই ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ভারতে যাচ্ছিলেন চিকিৎসার জন্য ।  ঢাকা ইডেন কলেজে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানান।  তাদেরকে গ্রেফতার করে বেনাপোল  পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।



 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১