সোমবার (৩১ মার্চ) যশোরের অভয়নগরে সকাল ১১ টার দিকে উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের নাউলী গ্রামে নাজমুল মোল্লা(১৭) ৯ম শ্রেণীর এক স্কুল শিক্ষাথী মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে ওই যুবক বন্ধুদের নিয়ে ঘুরার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে নাউলী গ্রামের মোড়ে পৌঁছালে অপর দিক থেকে আর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই যুবক মারাত্বক আহত হয়। আহত অবস্থায় প্রথমে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহত যুবক উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রামের নাজিম মোল্লার ছেলে। সিদ্দিপাশা ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। নিহতের বড় চাচা নাসির মোল্লা দূর্ঘটনার বিষয় নিশ্চিত করেছেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবারের ঈদের আনন্দ শোকের ছায়ায় ঘিরে ধরে।