জেবুন্নেছা জেবু
তুমি জানতে চাইলে
তোমার শেষ কথাটা কি হবে?
বললাম শেষ বলে কিছু নেই তো!
তুমি আমার আমৃত্যু সঙ্গী
ঠিক জলের সাথে তরঙ্গ যেমন,
ওদের পৃথক করা যায় কি?
আমার একান্ত নিত্য ভাবনা
কখনোই যা সহজ ছিলো না,
বিশ্বে যা কিছু অসম্ভব পাওনা
তার কোনটাই সহজ হয় না।
তুমি আমার সেই জলরাশি
যেখানে আমি রোজ ডুবি,
তোমাকে না পেয়ে ও ডুবি
প্রার্থনায় যাকে বরাদ্দ রাখি।
তোমার ভাবনার মূল ঘরে
জানি রাখো আমায়,
যেমন করে সূর্যের আলো
চন্দ্রের সাথে বিনিময় হয়,
রাত খুজেঁ পায় জোসনা
ভোর জেগে উঠে রোদ্র আলোয়।
যদি কখনো হারিয়ে যাও
অমাবস্যার মতো,
রবো পূর্ণিমার অপক্ষায়
কভু ছেড়ে যাবো না তোমায়।।