মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৮:৪৩
ব্রেকিং নিউজ

মায়াময়ীর মায়া!

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪ , বিকাল ০৩:২২

শায়লা আহমেদ 

আজ বারান্দায় বসে চায়ের সঙ্গে

সময় পার করছি যখন, 

মায়াময়ীর স্মৃতি মনে পড়ছে

অদ্ভুত রকম কষ্ট হচ্ছে তখন। 


মায়াময়ী আমার আজ নেই 

আছে শুধু পুরনো কিছু স্মৃতি, 

নীল খামে লেখা মনের কথা, 

আজও খুঁজে পাই তাতে প্রীতি! 


আছে সেখানে  সুখের গল্প

কিছু গোধূলি বিকেলের আলো,

বাঁকা ঠোঁটের হাসির ঝিলিক 

নিমেষে মন হয়ে যেতো ভালো। 


আজও খুঁজি চিঠির ভাজে

রেখে দেওয়া পুরনো গোলাপ, 

যদিও অতিত বেশ কষ্টকর

তবু ওখানে সেরে নেই আলাপ। 

মায়াময়ী তুমি আমার মনের 

মাঝে বেজে ওঠা পুরনো গান,

আজও খুঁজে ফিরি তোমাকে 

তোমাকে মনে হলে কাঁদে প্রাণ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১