বরিশালে (এইচপিভি) টিকা নেয়ায় হঠাৎ সাত জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১ টার দিকে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ছোট রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
নবম শ্রেণীর শিক্ষার্থীদের টিকা দেওয়ার কিছুক্ষণ পরেই লামিয়া, মিম, হামিদা, মাইশা, ফাতেমা, মিম, ও লিমা বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করে অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,, ১১টার দিকে টিকার কার্যক্রম শুরু হয়। দুপুরের দিকে কয়েকজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদের দেখা-দেখি আরও কিছু শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। তিনি তাৎক্ষণিক অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমি আক্তার বলেন, এইচপিভি টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। টিকা নেওয়ার পরপরই শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পরে, যা তাদের অসুস্থতার কারণ হতে পারে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই তারা সুস্থ হয়ে বাড়ি ফিরবে।