নিউজ ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
রাজধানী ঢাকার বাতাস কোনোভাবেই ভালোর দিকে যাচ্ছে না। শহরটিতে বেশ কিছু দিন ধরে বাতাস ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে জনস্বাস্থ্যের জন্য।
বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী ১৭১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা আজ তৃতীয় স্থানে অবস্থান করছে। ফলে ঢাকার বাতাস জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
পাকিস্তানের লাহোর স্কোর একশত একাশি নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে , সেনেগালের দাকার রয়েছে ১৭২ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে, স্কোর ১৭১ নিয়ে ঢাকা তৃতীয় স্থানে রয়েছে । আবার ১৬৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মিসরের কায়রো সিটি এবং ভারতের মুম্বাই ১৫৯ স্কোর নিয়ে পঞ্চম স্থানে ।
একিউআই স্কোর শুন্য হতে পঞ্চাশ ভালো হিসেবে বিবেচনা করা হয়। মাঝারি হিসেবে গণ্য করা হয় ৫১ থেকে ১০০ মধ্যে ; আর ১০১ থেকে ১৫০ স্কোর মধ্যে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় । ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয় ১৫১ থেকে ২০০ স্কোর মধ্যে থাকলে।
একিউআই মতে স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গন্য হয়। এমন অবস্থায় প্রবীণ, অসুস্থ রোগী এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধতা ও শিশুদের বাড়ির ভিতরে রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয় ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে , যা বাসিন্দাদের জন্য নগরে থাকা গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে থাকতে হয়।