ঢাকা :-
উল্লেখ্য :- দি পিপলস্ ইউনিভার্সিটি অব বাংলাদেশ (পিইউবি)-এর বর্তমান ও সাবেক শিক্ষার্থীবৃন্দ আপনার/আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, রাজধানীর প্রাণকেন্দ্রে থেকে সুদূর নরসিংদী জেলার অনুন্নাত শিবপুর উপজেলার সৃষ্টিগড় নামক অজপাড়াগাঁয়ে স্থানান্তরের মাধ্যমে পিইউবি'র মতো একটি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় ধ্বংসের নীলনকশা আজ আমাদের সকলের কাছে দিবালোকের মতো স্পষ্ট। কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি ছাড়া পিইউবি'র সাথে সম্পৃক্ত সকলে একটি বিষয় উপলব্ধি করতে সক্ষম হয়েছি যে, নরসিংদীর প্রত্যন্ত শ্বাপদসংকুল, জঙ্গলাকীর্ণ সৃষ্টিগড় মৌজায় আর যা-ই হোক না কেন বিশ্ববিদ্যালয় টিকিয়ে রাখা সম্ভব নয়। তাই বিগত আট বছরেও যে সৃষ্টিগড়ে আশানুরূপ শিক্ষার্থী ভর্তি করা সম্ভব হয়নি, সৃষ্টি করা যায়নি উচ্চশিক্ষার অনুকূল পরিবেশ, সেই অঞ্চলে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা করা আমাদের প্রাণপ্রিয় পিইউবিকে চিরতরে ধ্বংসের ষড়যন্ত্র বলেই আমরা বিশ্বাস করি।
সর্বোপরি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যখন ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নের জন্য সৃষ্টিগড়ে স্থানান্তরাধীন পিইউবি'র ক্যাম্পাসের একটিবড় অংশ অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করে সীমানা নির্ধারণ করে দিয়েছেন যার মধ্যে নির্মাণাধীন ভবনটিরও প্রায় অর্ধেক অংশ রয়েছে, যা ভাঙ্গা পড়বে: এই পরিস্থিতিতে ঢাকায় স্থায়ী ক্যাম্পাস পুণঃনির্মাণের পরিবর্তে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের দোহাই দিয়ে তড়িঘড়ি করে ঢাকা ক্যাম্পাসে ভর্তি কার্যক্রম বন্ধ করে সৃষ্টিগড়ে ক্যাম্পাস স্থানান্তর করে পিইউবি তথা আমাদের সকলের ভবিষ্যৎ ধ্বংসের নীলনকশা বাস্তবায়ণের চূড়ান্ত পদক্ষেপ বলেই মনে হয়। স্বার্থান্বেষী মহলের এই হীন ষড়যন্ত্রের হাত থেকে পিইউবিকে রক্ষা করতে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে পিইউবি'র বোর্ড অব ট্রাস্টিজ-এর নিকট নিম্নোক্ত দাবিসমূহ পেশ করছি:১। আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৪ইং আরিখের মধ্যে বোর্ড অব ট্রাসিটিস-এর সভার অনুমোদন সাপেক্ষে প্রেসরিলিজের মাধ্যমে ঘোষণা করতে হবে যে, দি পিপলস ইউনিভার্সিটি অন বাংলাদেশ (পিইউবি)-এর স্থায়ী ক্যাম্পাস সৃষ্টিগড়ের পরিবর্তে অনতিবিলম্বে ঢাকায় স্থাপন করা হবে। ঢাকায় ক্যাম্পাস স্থাপনের ক্ষেত্রে ব্যক্তিস্বার্থের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ণকল্পে শিক্ষার্থীদের মতামতকে অগ্রাধিকার দিতে হবে।
২। পিইউবি ধ্বংসের অন্যতম ষড়যন্ত্রকারী প্রফেসর ড. শামীমা নাসরিন শাহেদ-যাকে বোর্ড অব ট্রাস্টিজ-এর সম্মানীত চেয়ারম্যান মহোদয় "পিইউবি'র সার্বিক কল্যাণের স্বার্থে" বিগত ১৯ আগস্ট ২০২৪ইং তারিখে পিইউবি'র বোর্ড অব ট্রাস্টিজ-এর সদস্য সচিব ও পিইউবি'র উপদেষ্টা পদসহ বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ সকল পদ হতে অব্যাহতি প্রদান করেছেন-সেই অব্যাহতির বিষয়টি বোর্ড অব ট্রাস্টিজ-এর সভার অনুমোদন সাপেক্ষে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করতে হবে।
আমাদের এই যৌক্তিক দাবিসমূহ আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখের মধ্যে পূরণ করা না হলে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান মহোদয় বরাবর স্মারক লিপি প্রদান করে আমাদের ভবিষ্যৎ বাঁচাতে রাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করাসহ কঠোর কর্মসূচী পালন করতে বাধ্য হবো
। অনুরোধ এই যে, আমাদের যৌক্তিক দাবিসমূহ পূরণের লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে বাধিত করবেন।