মঙ্গলবার , ১২ মে ২০২৬ , বিকাল ০৫:১৯
ব্রেকিং নিউজ

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে‘র উদ্যোগে মহান শহিদদের স্বরণে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন

রিপোর্টার : শায়েক আহমদ,স্টাফ রিপোর্টার:
প্রকাশ : বুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪ , রাত ০৯:২৬

মৌলভীবাজার অনলাইন  প্রেসক্লাবের উদ্যোগে মাতৃভাষা আন্দোলনে মহান শহিদদের স্বরণে মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়েছে আজ ২১ ফেব্রুয়ারী সকালে।

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয় (সেন্ট্রাল রোড, সোনালী ব্যাংক এর বিপরীত) এর সামনে থেকে প্রভাতফেরি শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে সমাপ্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জোসেপ আলী চৌধুরী (দৈনিক নয়া বঙ্গবাজার), সহ-সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী (দৈনিক বঙ্গজননী), চিনু রঞ্জন তালুকদার, সদস্য- (দৈনিক গণমুক্তি), অর্থ সম্পাদক- আব্দুল মুকিত ইমরাজ (জনতার দলিল), সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ ( দৈনিক আমাদের কন্ঠ/দৈনিক সিলেট বাণী), সহ-সাধারণ সম্পাদক- রিপন আহমদ (দৈনিক ভোরের সময়), সাংগঠনিক সম্পাদক- আব্দুল বাছিত খাঁন (দৈনিক খবরপত্র/ দৈনিক নতুন সময়),  নাগরিক টিভি জেলা প্রতিনিধি বিকাশ দাশ, দৈনিক ঘোষনা পত্রিকার জেলা প্রতিনিধি শায়েক আহমদ ও সাংবাদিক বিজয় শাহ প্রমুখ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১