কবি :-
মোঃ রুহুল আমিন
ধর্ষণ দায়ে হয়না যেন
খালি কোনো কোল,
সবার মুখে একই ধ্বনি
ছুঁড়ছে কঠিন বোল।
ধর্ষণকারি কাম লালসার
উপড়ে ফেলো দাঁত,
ধর্ষণকারির যতোই লম্বা
হোকনা কেনো হাত,
শোকে কাতর দেশটা যেন
কাঁদে কোটি প্রাণ,
কঠিন বিচার চাচ্ছে সবাই
হয়না যেনো ম্লান।
শোকের পবন বইছে দেশে
বেদনার নীল শোক,
সবার মাঝে চাওয়া আজি
কঠিন শাস্তি হোক।
ধর্ষণ কারি ..........নরপশুর
পড়লে গলে ফাঁস,
ধর্ষণ দায়ে দেখবো নাকো
আর কখনো লাশ।