মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৭:৫৫
ব্রেকিং নিউজ

কবিতা :-যুগলবন্দী

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : মঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪ , সকাল ১০:২৬

কবি :-

শামীমা খালিদ শাম্মী

ঐশ্বরিক বন্ধনে বাঁধা এক যুগলবন্দী 

ভালোবাসার নিবিড় বন্ধনে আবদ্ধ, 

যেন এক স্বর্গীয় সুখ বহমান প্রকৃতির উন্মোচনায়

বিনি সুতোর মালায় জড়িয়ে প্রেমের কক্ষপথে

হেঁটে চলছে সমান্তরাল হৃদয় নিংড়ানো কলতানে।


হৃদয়ের মেলবন্ধন, এক নবজীবনের প্রারম্ভিক

খোলা আকাশ, ঝুল বারান্দা দখিনা হাওয়া,

স্পর্শের ছোঁয়ায় মিলেমিশে একাকার

নিকোটিনের ধোঁয়া কিংবা কড়া লিকারের চা,

আড়চোখের চাহুনি কিংবা চোখে কথা বলা

হাসি ঠাট্টা আর আলাপনের গুঞ্জন। 

 

রোজকার সাথে কাটানো মুহূর্ত গুলো

স্মৃতির পাতায় গল্প কবিতার কত প্রহর,

মিষ্টি প্রেমের মিষ্টি ধ্বনি প্রিয় ডাকনাম

যুগলবন্দীর অচেনা সীমানায় পথ চলা, 

হাতে হাত স্বর্গীয় সুখ বহমান নতুন বসন্ত

রাত জাগার প্রহরী,একি ফ্রেমে বন্দী।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১