আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনকে সামনে রেখে শার্শা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেনের 'দোয়াত কলম' প্রতীকের পক্ষে নির্বাচনী গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শার্শা উপজেলার পুটখালী ও কায়বা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ শেষে পুটখালী ইউনিয়নের খড়িডাঙ্গা গ্রামে নির্বাচনী পথসভায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন বলেন আপনারা দলমত নির্বিশেষে আমাকে আপনাদের মুল্যবাল ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি আগামীতে এই শার্শাকে মডেল হিসেবে গড়তে চাই।
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকু সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও শার্শা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন, কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, শার্শা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নাসির উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা সেলিম রেজা ও খড়িডাঙ্গা গ্রামের মেম্বার জাহাঙ্গীর আলমসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।