কবিতা :- জেবুন্নেছা জেবু
যদি মানুষ নিজ হতে
না বদলায় নিজেদের চরিত্র,
লাভ নেই এতো পরিবর্তন করে
ধুয়ে মুছে যতোই করো পবিত্র।
সব কিছুর সমাধান অনায়াসে হয়
কঠিন আইন সত্য বলা প্রতিষ্ঠায়,
মানবতা হোক জীবনের মূলমন্ত্র
সততার পুরস্কার হোক সর্বত্র।
মানুষের মাঝে না হোক বৈষম্য
সবাই সুন্দর বাচায় হোক ধন্য,
নিয়ম সব হোক মানুষের জন্য
জীবন যাত্রা হোক সহজ অনন্য।
পারবে কি দিতে মায়েদের অধিকার?
নিবে কি বৃদ্ধদের চিকিৎসার ভার?
দেবে কি ওদের দুমুটো নিশ্চিত খাবার?
বলো কোথায় নিরাপত্তা পথশিশশুর?
পারবে কি রুখতে নারী নির্যাতন?
করবে কি কঠিন দ্রুত আইন প্রণয়ন?
দাও ন্যায় থামাতে অসহায়ের ক্রন্দন!
তবে সাথে আছি করো পরিবর্তন