৭ জানুয়ারি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (নারায়ণগঞ্জ -৩) সোনারগাঁ আসনে প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল- কায়সার বিজয়ী হওয়ার পর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় সীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছেন। এরই ধারাবাহিকতায়, (১৩ জানুয়ারি) শনিবার, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক নবাব হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে প্রায় ৯ শতাধিক সীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আব্দুল্লাহ আল -কায়সার এমপি । শীতবস্ত্র বিতরণের সংক্ষিপ্ত বক্তব্যে ( ৭ জানুয়ারি) অবাধ ও সুষ্ঠু নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে নৌকাকে বিজয়ী করায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আব্দুল্লাহ আল -কায়সার বলেন, সোনারগাঁয়ের সব ইউনিয়নের জন গুরুত্ব পূর্ণ কাজগুলি তালিকা ভুক্ত করে অগ্রাধিকার ভিত্তিতে অতি দ্রুতই সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি সোনারগাঁয়ের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে স্মার্ট সোনারগা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, থানা আওয়ামী লীগের সহ- সভাপতি, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আশরাফুজ্জামান, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্ন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়সুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর সহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।