নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রহমত মোল্লা (২১) নামের ১জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে
গ্রেফতারকৃত মোঃ রহমত মোল্লা নড়াইল জেলার লোহাগড়া পৌরসভার সাতরা গ্রামের মোঃ বদরুল আলম এর ছেলে।
২৩ মার্চ' বিকালে ঘটিকার নড়াইল জেলার সদর থানাধীন ১ নং মাইজপাড়া ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে ফাঁকা জায়গা হতে তাকে আটক করা হয়।
পুলিশ জানান গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই মোঃ ফারুক হোসেন, এএসআই আনিসুজ্জামান, এএসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রহমত মোল্লা কে গ্রেফতার করে।
এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৪০পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান এর নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।