বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ১২:৪৪
ব্রেকিং নিউজ

কালিয়ায় বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ!

রিপোর্টার : নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : সোমবার , ১৩ এপ্রিল ২০২৬ , দুপুর ০১:৫৯

নড়াইলের কালিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউস বীজ ও রাসায়নিক সার বিতরণ  করেছে উপজেলা কৃষি বিভাগ।

ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চলতি খরিপ মৌসুমে উফশী আউশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পৌরসদরসহ উপজেলার ১৪টি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ বীজ ও সার বিতরণ করা হয়। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায়  উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের  সঞ্চালনায় ও ইউএনও কালিয়া মোঃ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত নড়াইল ১ আসনের সাংসদ বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ সময় প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি উফশী আউশ বীজ প্রদান করা হয়।


উল্লেখ্য, অর্থবছরে খরিপ-১/২০২৫-২৬ মৌসুমে উফসী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মোট ৩ হাজার ৫শত  ৭০ জন প্রান্তিক কৃষকদের মাঝে পর্যায়ক্রমে এ সকল উপকরণ বিতরণ করা হবে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১