বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০৩:৫৭
ব্রেকিং নিউজ

কাব্য– বন্ধু মানে

রিপোর্টার :
প্রকাশ : শনিবার , ১৩ এপ্রিল ২০২৪ , বিকাল ০৫:৩৯

লেখক– মুন্সী মোঃ মুহিব্বুল মুত্তাকিন

বন্ধু মানে মস্ত আকাশ

ভালোবাসার শেষ ঠিকানা,

বন্ধু মানে হাসি-কান্না'

সুখ-দুঃখের দিক নিশানা।


বন্ধু মানে স্মৃতির পাহাড়

বক্ষ মাঝের হৃদপিণ্ড,

বন্ধু মানে মধুর সময়

অমূল্য এক চাঁদ খন্ড।


বন্ধু মানে বিশালতা

প্রণয় নদের গভীরতা,

বন্ধু মানে ভীষণ আপন

কমল মনের পবিত্রতা।


বন্ধু মানে স্নিগ্ধ সকাল

ভোরের রবির মিষ্টি কিরণ,

বন্ধু মানে চলার সাথী

যেই পথে নেই চলতে বারণ।


বন্ধু মানে জ্যোৎস্নার আলো

দূর আকাশের তারার মেলা,

বন্ধু মানে ছোট্টবেলার

হরেক রকম নতুন খেলা।


বন্ধু মানে নদীর বুকে

ঢেউয়ের স্রোতে ভেসে যাওয়া,

বন্ধু মানে খুনসুটি আর

কান্না চেখেও হাঁসি পাওয়া।


বন্ধু মানে এক হৃদয়ে

দুইটি দেহের আত্মকথা

বন্ধু মানে ভিন্ন জগৎ

যেখানে শুধুই স্বাধীনতা।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১