বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৬:০৪
ব্রেকিং নিউজ

কালিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

রিপোর্টার : নিজস্ব প্রতিনিধি || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : সোমবার , ৯ ডিসেম্বর ২০২৪ , রাত ০৮:২৭

নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ পালন  উপলক্ষ্যে ৯ ডিসেম্বর সকাল ১১ টায় কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি শেখ আবদুল্লাহ আল মামুন, মৎস্য অফিসার আবু রায়হান মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান মিয়া, একাডেমি সুপার ভাইজার শারাফাত হোসেন মহিলা অধিদপ্তরের কর্মকর্তা কেয়া দাস, প্রেস ক্লাব কালিয়া, সভাপতি শেখ ফসিয়ার রহমান, সাংবাদিক নাঈম হোসেন, সম্রাট তালুকদার উজ্জ্বল শেখ, পুলোক কুমার ঘোষ, তাপস কুমার দাস, প্রিন্স দাস, মামুনুর রশীদ, সহ বিভিন্ন মিডিয়ার  সাংবাদিক ও সুধীজন। আয়োজক কমিটির পক্ষ থেকে উপজেলা পর্যায়ে ৪  ক্যাটাগারিতে  ৪ জন নারী কে জয়তী সন্মাননা স্মারক  উপহার দেওয়া হয়। তারা হলেন। 

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী জেসমিন নাহার, সফল জননী, সন্ধ্যা রানী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী, রাবেয়া সুলতানা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী, পারভীন ইসলাম। 

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১