বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১১:১৩
ব্রেকিং নিউজ

কবি পরিচিতি

রিপোর্টার : কবি ,মোঃ রুহুল আমিন
প্রকাশ : মঙ্গলবার , ২৬ ডিসেম্বর ২০২৩ , সকাল ০৮:২০
আসাদুজ্জামান খান মুকুল বি,এস-সি,সি,ইন-এড।তিনি ময়মনসিংহ জেলাধীন নান্দাইল উপজেলার  সাভার গ্রামে ১৯৭৭ ইং সনের ১২ নভেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।তাঁর পিতার  নাম  ইসমাইল খান, মাতার নাম রেজিয়া খানম।বর্তমানে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়,নান্দাইল,ময়মনসিংহে কর্মরত আছেন।তিনি নান্দাইল উপজেলার পাচাঁনী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি  কলেজ নান্দাইল,ময়মনসিংহ থেকে উচ্চ মাধ্যমিক ও বায়োলজিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। হাজী কাশেম আলী বেসরকারী ইন্সষ্টিটিউট মুক্তাগাছা,ময়মনসিংহ থেকে তিনি সি,ইন-এড ডিগ্রি অর্জন করেন।তিনি ছাত্র জীবন থেকেই লেখালেখি,বই পড়া ও কবিতা আবৃত্তিতে মনোনিবেশ করেন। ছাত্র জীবন থেকেই তিনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন।বর্তমানে তিনি অরাজনৈতিক পেশাজীবি সংগঠনের সাথে জড়িত আছেন।বর্তমানে তিনি  বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সাহিত্য পরিষদের উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং পাকনেত্র আন্তর্জাতিক সাহিত্য পরিষদের ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।তাঁর প্রকাশিত যৌথ কাব্য গ্রন্থ সমুহ "বুনো রোদ্দুর," "প্রেমাবদ্ধ" "আলোকবর্তিকা" আলোকমণ্ডল, "পাতা ঝরার দিনে" হৃদয়ে একুশ, ফিলিস্তিনের কান্না,কবিতা মনের কথা বলে,জান্নাতের সিঁড়ি,প্রাণের আলয় প্রভৃতি। এবং  একক কাব্যগ্রন্থ "শিশিরের কান্না"।

তিনি অনেক ছড়া -কবিতা,গান,গজল লিখেছেন এবং লিখে চলছেন। কবির অনেক লেখনি দেশের আঞ্চলিক, জাতীয় দৈনিক এবং বিদেশের বহু পত্র পত্রিকায় একের পর এক প্রকাশ অব্যাহত আছে।
তিনি সকলের দোয়া প্রার্থী!
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১