বুধবার , ১৩ মে ২০২৬ , দুপুর ১২:৪৪
ব্রেকিং নিউজ

কালিয়ায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

রিপোর্টার : নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : বৃহঃস্পতিবার , ২১ মার্চ ২০২৪ , রাত ০৯:০০

কালিয়া উপজলার চাপাইল মুলশ্রী বাগুডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন বাদ করে ষড়যন্ত্রমূলকভাব গোপনে অ্যাডহক কমিটি গঠনের অভিযাগে মানববন্ধন হয়েছ।

মানববন্ধনে প্রধান শিক্ষক মোসা.মাহফুজা বেগমের অপসারণসহ অ্যাডহক কমিটি বাতিলর দাবিতে বৃহস্পতিবার ক্লাস বর্জন করে ওই বিদ্যালয়র শিক্ষার্থীরা মনববন্ধন শুরু করলে তাদের সঙ্গে বিদ্যালয়ে এলাকার বাগুডাঙ্গা, মুলশ্রী, চাপাইল ও চরমধুপুর গ্রামর বাসিন্দারাও অংশ নেয়। বিদ্যালয়র প্রধান ফটক আটকে চাপাইল-তেরখাদা সড়কে সকাল ১১ টায় শুরু হয়। ঘন্টাব্যাপি চলা এ মানববন্ধন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দশম শ্রেণীর তামিম কাজী, মালিকা মমতাজ ও অষ্টম শ্রেণীর সায়মা ইসলাম, মমিতা ইসলাম, সাথীয়া আক্তার, আরমিনা খানম, ও রাশিদুল ইসলাম দিপু প্রমূখ। 

      এছাড়া বক্তব্য রাখেন- নব গঠিত অ্যাডহক কমিটির সদস্য মা.কামরুজ্জামান (হিটু),অভিভাবকদের মধ্যে মো.জামিল হোসেন শেখ, নুর আলম কাজী, মো.সেলিম শিকদার ও মহিবুল শেখ প্রমূখ ।  

        অভিভাবক ও শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, উপজেলার প্রাচীনতম এ বিদ্যালয়টিতে প্রতিষ্ঠালগ্ন ১৯৫২ সাল থেকে শান্তিপূর্ণভাবেই পরিচালনা কমিটি গঠিত হয়ে আসছে। ১৬ জানুয়ারী বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠানের জন্য অভিভাবক শ্রেণীর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও প্রিজাইডিং অফিসার নিয়োগ করে। গত ১৬ জানুয়ারী নির্বাচনের দিন ধার্য্য করা হয়। তফশীল অনুযায়ী অভিভাবক শ্রেণী ও দাতা শ্রেণীর সদস্য পদ নির্বাচন আগ্রহী প্রার্থীরা মনানয়নপত্র জমা দেন। 

 গত বছরের ১৭ ডিসম্বর মনানয়নপত্র বাছাইয়ের দিন বাছাই না করে প্রধান শিক্ষক উর্ধতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে বাছাই কাজ বাদ করে পরবর্তীতে জানাবেন বলে মনানয়ন জমাদানকারি সদস্য পদের প্রার্থীদের জানিয়ে দেন। 

       এরপর গত ১৯ মার্চ প্রধান শিক্ষক মনোনয়ন পত্র জমাদানকারি সদস্যপদ প্রার্থীসহ স্থানীয়দের জানানিয়ে, বিদ্যালয়ের পরিচালনার জন্য বাগুডাঙ্গা গ্রামের মো.বায়জিদ মোল্যাক সভাপতি করে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।খবরটি ছড়িয়ে পড়লে অভিভাবক,শিক্ষার্থী ও স্থানীয় জনগনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

       তারা অভিযোগ করে আরও বলেছন, প্রধান শিক্ষক তার পছন্দর ব্যাক্তিকে সভাপতি বানানোর জন্য চলচাতুরীর মাধ্যমে অতি গোপনীয়ভাবে অ্যাডহক কমিটি গঠন করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিনষ্ট এবং স্থানীয় আইনশৃংখলার অবনতি সৃষ্টির অপচেষ্টা চালাছেন। যে কারণে শিক্ষার্থী ও অভিভাবকেরা প্রধান শিক্ষকের অপসারণসহ অ্যাডহক কমিটি বাতিলের দাবি জানিয়েছেন। 

        নবগঠিত অ্যাডহক কমিটির সদস্য মা.কামরুজ্জামান (হিটু) ক্ষোভ প্রকাশ করে জানান, তাকে অ্যাডহক কমিটিত সদস্য করার বিষয় তিনি কিছুই জানন না। একটি শান্তিপূর্ণ নির্বাচন বাদ করে প্রধান শিক্ষক যে হীন ষড়যন্ত্রে করেছে তা সমর্থন করা যায় না।  অ্যাডহক কমিটির পদ থেকে ইস্তেফার ঘোষণা দিয়ে সেটি বাতিলসহ প্রধান শিক্ষকর অপসারণ দাবি করছি। 

        প্রধান শিক্ষক মেসা.মাহফুজা বেগম কাউকে না জানিয়ে ইউএনওর সম্মতি নিয়ে অ্যাডহক কমিটি গঠনর জন্য যেসব নাম প্রস্তাব করেছেন। সেই ভাবেই অ্যাডহক কমিটি গঠিত হয়ছে বলে স্বীকার করেছন। শিক্ষার্থী ও অভিভাবকদের এ মানববন্ধনের ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। 

        অ্যাডহক কমিটির সভাপতি মো.বায়জিদ মোল্যা বলেন, তার কোন দোষ নেই। তাকে হয় করার জন্য ষড়যন্ত্র করা হচছে। তিনি রাজনতিক ষড়যন্ত্রের শিকার বল দাবি করেছেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১