মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৮:২৫
ব্রেকিং নিউজ

যুক্তরাষ্ট্রে বিচারককে হত্যার দায়ে এক শেরিফ গ্রেফতার

রিপোর্টার : আন্তর্জাতিক ডেস্ক || ডিএমসিনিউজ২৪.কম
প্রকাশ : শুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০২৪ , বিকাল ০৩:৪৯

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় কেনটাকি রাজ্যে জেলা আদালতের বিচারককে গুলি করে হত্যার দায়ে বৃহস্পতিবার এক কাউন্টি শেরিফকে গ্রেপ্তার করা হয়েছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি আজ এ খবর জানায়।

লুইসভিল কুরিয়ার জার্নাল পত্রিকা জানিয়েছে, লেচার কাউন্টি শেরিফ মিকি স্টাইনসকে কোর্ট হাউসে গুলি চালানোর অভিযোগে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় টেলিভিশন স্টেশন ডব্লিউকেওয়াইটি জানিয়েছে, স্টাইনস বিচারক কেভিন মুলিন্সকে তার অফিসে গুলি করায় তাকে অভিযুক্ত করা হয়েছে।

এক্স-এ দেওয়া এক পোস্টে কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসার গুলি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘দুঃখজনকভাবে, আমাকে জানানো হয়েছে, লেচার কাউন্টির শেরিফ এক জেলা বিচারককে আজ বিকেলে তার চেম্বারে গুলি করে হত্যা করা হয়েছে।’

এই মাসের প্রথম দিকে কেনটাকির মহাসড়কে এক ব্যক্তি গুলি করে ৫ জন ব্যক্তিকে আহত করেছে। ১০ দিনের খোঁজাখুঁজির পরে  বন্দুকধারীর লাশ বুধবারে পাওয়া গেছে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১