বুধবার , ১৩ মে ২০২৬ , ভোর ০৫:২৭
ব্রেকিং নিউজ

অভয়নগরে চাঞ্চল্যকর যুবলীগ নেতা মুরাদ হোসেন হত্যার রহস্য উম্মোচন....

রিপোর্টার : মোঃ আবুল বাসার, যশোর প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার , ১৫ মার্চ ২০২৪ , ভোর ০৫:৪৯

যশোরের অভয়নগরে চাঞ্চল্যকর যুবলীগ নেতা মুরাদ হোসেন হত্যার রহস্য উম্মোচন করেছে যশোর জেলা ও অভয়নগর থানা পুলিশ। 

 খ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম সোহাগ (বৃহস্পতিবার) বিকালে অভয়নগর থানায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন যশোর

এসময় উপস্থিত ছিলেন, অভয়নগর থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম, অফিসার ইনচার্জ  (তদন্ত) শুভ্র কুমার দাস। 

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম সোহাগ লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের রহস্য উম্মোচন করতে এক মাস সময় লেগেছে। স্থানীয় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত আসামীদের সনাক্ত করতে সক্ষম হয়। ঘটনার তদন্তের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিমের অভিযানে গত বুধবার নওয়াপাড়া রেল স্টেশন এলাকা থেকে মোঃ সাগর কাজী নামের একজনকে আটক করা হয়।


আটক মোঃ সাগর কাজী উপজেলার নওয়াপাড়া মডেল কলেজ রোড়ের মধ্যপাড়া এলাকার মৃতঃ মহসিন কাজীর ছেলে। আটককৃত আসামী সাগরের দেয়া তথ্যমতে, ঘটনার সাথে জড়িত উপজেলার ধোপাদী গ্রামের বাবু শেখের ছেলে মোঃ আল আমিন শেখ (২৫) ও রানাভাটা সবুজবাগ এলাকার মৃত নুর মোহাম্মদ এর ছেলে মোঃ রনি ব্যাপারী (৩২) দেরকে আটক করা হয়। 

এই চাঞ্চল্যকর হত্যাকান্ডের সাথে জড়িত বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। 


উল্লেখ্য গত ১১ ফেব্রুয়ারি রবিবার আনুমানিক রাত ১০ টার দিকে নিহত মুরাদ নওয়াপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি স্বপ্ন ভিলার সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরতর আহত মুরাদকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। খুলনায় পৌঁছালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১