মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১১:১৬
ব্রেকিং নিউজ

কবিতা :-শিশির ধোঁয়া

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : মঙ্গলবার , ৭ জানুয়ারী ২০২৫ , সকাল ০৯:৩৭

কবি:-

আব্দুস সাত্তার সুমন 

শীত পড়েছে অনেক বেশি 

গায় লেগেছে ফাগুন, 

পানি দিলেই ধোঁয়া উঠে 

শীত কুয়াশায় আগুন। 


নিঃশ্বাস থেকে উনন ঝরে

ডিপ ফ্রিজের মত, 

গতর থেকে অগ্নি ধোঁয়া 

শিশির অবিরত। 


জড়োসড়ো হয়ে সবে

যাবে না যে মাঠে, 

পড়ালেখা ছুটি দিয়ে 

শুয়ে আছে খাটে। 


শীতের দাপট, হার কাঁপানো 

হিম ধরেছে দেহ, 

খোকা খুকু লুকিয়ে আছে 

কম্বল গায়ে কেহ।



 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১