কবি– সুহাইল আহমেদ
কি লিখব খুঁজছি বিষয়
সব হলো যে ভুল,
যা লিখবো' লিখে গেছেন
রবিন্দ্র-নজরুল।
পল্লী নিয়ে লিখবো কিছু
ভেবে হই উদাসিন,
পল্লীকবি হয়ে আছেন
জসিম উদ্দিন।
দেশ-মাটি নিয়ে লিখবো কিছু
এবার গ্রামে গিয়া,
কলম হাতে বসে আছেন
বন্দে আলী মিয়া।
সবকিছু ছেড়ে লিখবো আমি
জলে ভেসে যাওয়া হাস,
পুকুর পাড়েতে বসে আছে কবি
জীবনানন্দ দাশ।
ভাবছি এবার লিখবোই কিছু
জাত-পাত ভেদাভেদ,
ফোনে হাত রেখে লিখে গেছে তা
সুহাইল আহমেদ।
আর কিছু নেই লেখার মতো
পড়ে আছে কাঁচি-জাল,
সেসব নিয়েও লিখেছেন কবি
সুফিয়া কামাল।
চাচা-ভাতিজির গল্প লিখবো
হয়ে যাব ভাইরাল,
আশার প্রদীপে জল ঢেলে দিল
স্যার' জাফর ইকবাল।
সমাজের রূপ বদলাতে হলে
লাগবে লেখার মলম,
এবার দেখি তাও লিখে গেছে
বহুরূপী হিরো আলম।
বাংলা ছেড়ে লিখবো যে আমি
ইংরেজি অভিধান,
বাড়াঁভাতে এসে ছাই ঢেলে দিল
দাদু' টিপু সুলতান।
জেলখানা নিয়ে লিখবো ভাবছি
বাজিয়ে দুখের বীণা,
সেটাও দেখি লিখে ফেলেছেন
ডাক্তার সাবরিনা।
ভালোবাসা নিয়ে লিখলেই নাকি
বেড়ে যায় নাম-ডাক,
সেটা নিয়ে সবে বই লিখেছেন
খন্দকার মোস্তাক।
লেখালেখি আজ ছেড়েই দিবো
আঁকবো নানান ছবি,
বিদায় বেলায় বলে যেতে চাই
হতে চাই আমি কবি।