বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০৩:১৫
ব্রেকিং নিউজ

বেনাপোল চেকপোস্ট নো-ম‍্যান্সল‍্যান্ডে শহীদ মিনারে দু-বাংলার ভাষাপ্রেমীদের মাতৃভাষা উদযাপন

রিপোর্টার : মোঃ রফিকুল ইসলাম বেনাপোলপ্রতিনিধি
প্রকাশ : বুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪ , রাত ০৮:০৬

আন্তর্জাতিক  মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার টানে দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলা বসে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ড এলাকায়।

২১শে ফেব্রুয়ারি বুধবার সকালে এ মেলার আয়াজনে করা হয়। এ সময় দু'দেশের শতশত ভাষাপ্রেমী মানুষ বিজিবি ও বিএসএফের বাধার মুখে প্রবেশ করতে পারেনি।

বেনাপোল চেকপাস্ট নো-ম্যান্সল্যান্ডে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে সকাল সাড়ে ১১টায় ভারত ও বাংলাদশ ভাষাপ্রমী শতশত মানুষ ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান।

দু'দেশের পক্ষে নেতৃত্ব দেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও পশ্চিমবঙ্গ বনগাঁও অঞ্চলের এমএলএ  শ্রী নারায়ন গোস্বামী  । পশ্চিমবঙ্গ বনগাঁও অঞ্চলর এমএলএ শ্রী নারায়ন গোস্বামী, ভারতের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, শ্রী বীনা মন্ডল সভপতি উত্তর ২৪ পরগঁনা জেলা পরিষদ, সাবেক এমপি মমতা ঠাকুর, শ্রীমতি ইলাবাচী সভাপতি গাইঘাটা পঞ্চায়ত সমিতি, শ্রী সুরজীত বিশ্বাস সাবেক বিধায়ক, শ্রী বিশ্বজিত দাস সাবেক সাংসদ, হাবড়া পৌর মেয়র শ্রী নারায়ন সাহা। 


বাংলাদশর পক্ষে শ্রদ্ধা জানান, যশার-১ আসনর সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, শার্শা উপজেলা সহকারী কমিশনার ভুমি ফারজানা ইসলাম, বেনাপোল পৌর মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন,  অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপাল পোর্ট থানার ওসি শ্রী সুমন ভক্ত, ইমিগ্রেশন ওসি কামরুজ্জামান বিশ্বাস, শার্শা থানার ওসি মনিরুজ্জামান, শার্শা উপজেলা বীর মুক্তিযাদ্ধা কামান্ডার মোজাফফর হোসেন, বিজিবির আইসিপি ক্যাম্পর কামান্ডার মিজানুর রহমান, যুবলীগর সভাপতি অহেদুজ্জামান অহিদ এবং সাধারণ সম্পাদক সোহরাব হোসন।

এ ছাড়াও স্থানীয় বিশিষ্ট ব‍্যক্তিবর্গ ও সাধারণ এলাকাবাসী এতে অংশ নেন। পরে দুই দেশের জনগণের জন্য উভয় দেশ থেকে মিষ্টি পাঠানা হয়।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১