বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০৩:৩৯
ব্রেকিং নিউজ

কবিতা : অদৃশ্য

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : শনিবার , ৬ এপ্রিল ২০২৪ , দুপুর ১২:৫৭

কবি : মো মামুন মোল্যা

দেখেনি পড়েনি এমন লোকের কুটিরে, কচ্ছপের ন্যায় সে দিকেরই যাত্রী, দেখি! লাগে কত বিলম্ব?

যাত্রা পথে পুষ্পের ছড়াছড়ি, সুবাসে ভরপুর অঙ্গে জড়াতে কোনো উঃ আ নেই,

অনল মাখা শব্দে লেখা দিতেই অর্থের চোখে কাটা,ছিঁড়েও রেখেছে কিছু দেহাংশ!

 তবুও ক্ষমতা-সীন অভাবের দমকা হাওয়ায়, উড়াতে পারেনি ধুলাবালি, শিমুল তুলার ন্যায়,

আষাঢ় পারাবার তটের দিশা; সে পাওয়া কি?

 মস্তিষ্কে রেখেও লিখছে কবি,আজ,আগামী অথবা,শেষ জীবনে, শেষ হবে কি?

তবুও অদৃশ্যের পথের সংগ্রামী কবি,কবির কবিতা মায়ের রক্তাক্ত দেহ, নয়ন জলে ঝরনা সাগর নদী ডুবে ডুবে লয়,,

বাবার এক ফুটা থেকে অল্প কেজির মাংসের দেহ,মন মন গড়তে নিজেই নিঃস্ব,

প্রেমিক-প্রেমিকার জয় আর জয়,পরাজয়ের ইতিহাস শত-শত লাশ  ,

পুষ্পের স্নিগ্ধ সৌরভ,পাখ-পাখালির কিচিরমিচির মুখরিত আকাশ-বাতাস,

নদীর নির্যাতনে নয়ন জলে ছিন্ন মায়ার বাঁধন;

 লক্ষ লক্ষ কাঙ্গালের করুণ কাহিনী কেহ,ইতিহাসের পাতায় তুলে ধরেনি।

ধর্ষিতার রক্তাক্ত অঙ্গ  ক্ষতবিক্ষত কিংবা মৃত্যুর চিৎকারে আরশ কুরসি থরথর, খোলে নি আইনের চোখ,,

খবরের পাতায় কিছু কিছু আসে বাকি-টা ব্যর্থতার কালো অধ্যায়

দেশ নিয়ে লেখা জয়-পরাজয়, দ্বারে দ্বারে পৌঁছাতে, কবির গভীর রাতের এত সাধনা, হয়তো বা তার প্রিয়সী ও জানে না!


লেখা ৫/৪/২৪

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১