বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৬:৪৭
ব্রেকিং নিউজ

শার্শায় যুব উন্নয়ন অধিদপ্তরের গ্রহিতাদের মাঝে ঋণের চেক বিতরণ

রিপোর্টার : রফিকুল বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশ : মঙ্গলবার , ৯ জুলাই ২০২৪ , রাত ১০:১৭

মোঃ রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : ‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে যশোরের শার্শা পরিবার ভিত্তিক কর্মসংস্থার কর্মসূচির আওতায় ঋণের চেক বিতরণ করা হয়। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ঋণের চেক বিতরণ করা হয়।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী’র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক। পরে ৬৯ জন ঋণ গ্রগীতাকে ১৩ লক্ষ্য ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।



 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১