মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৬:৫৭
ব্রেকিং নিউজ

নড়াইলে পুলিশের অভিযানে ওয়ালটন প্লাজায় চুরির ঘটনায় গ্রেফতার ৭

রিপোর্টার : নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : বৃহঃস্পতিবার , ৩০ জানুয়ারী ২০২৫ , বিকাল ০৩:১১

নড়াইলের কালিয়া উপজেলায় ওয়ালটন প্লাজায় আলোচিত চুরির ঘটনার সঙ্গে জড়িত ৭ জন চোরকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) দিনভর যশোর ও খুলনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

এ সময় তাদের নিকট থেকে চুরি হওয়া ৬ টি ল্যাপটপ ও ৪ টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে কালিয়া থানার তদন্ত কর্মকর্তা মামলার আইও সুব্রত দেবনাথ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,

ওয়ালটন প্লাজায় আলোচিত চুরির ঘটনায় গ্রেফতার ব্যক্তিরা হলেন - যশোর জেলার কোতোয়ালি থানার নুরপুর উত্তরপাড়া গ্রামের নজরুল শেখের ছেলে লাদেন, খুলনা জেলার দিঘলিয়া থানার হাজি গ্রামের বাবুল মোল্লার ছেলে রাজু মোল্লা, একই গ্রামের হুমায়ূন মোল্লার ছেলে তুয়াস মোল্লা, খালিশপুর থানার কাশিপুর গ্রামের মৃত হান্নান শেখের ছেলে আসলাম শেখ, মৃত নুরুল হক মিয়ার ছেলে বিল্লাল মিয়া, মৃত কাজী আশরাফ হোসেনের ছেলে কাজী ওয়াসিফ হাসান মনির এবং হাউজিং বাজার এলাকার গোলাম আলীর ছেলে কুরবান।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া বাকি ল্যাপটপ ও মোবাইল উদ্ধারে চেষ্টা চলছে। 

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১