বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৮:৪০
ব্রেকিং নিউজ

নড়াইলের লোহাগড়ার নারানদিয়া গ্রামে ডাকাতির সাথে পুলিশ কর্মকর্তাসহ জড়িত অন্যান্যদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক :- সাজ্জাদ আলম খান সজল
প্রকাশ : শনিবার , ১৯ অক্টোবর ২০২৪ , রাত ০৯:১৭
নড়াইলের লোহাগড়ার নারান্দিয়া গ্রামের শ্রীপতি বিশ্বাস ও পল্লব বিশ্বাসের বাড়িতে ডাকাতির সাথে  পুলিশ কর্মকর্তাসহ অন্যান্য জড়িতদের  আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে  মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে জয়পুর পরশমনি মহাশ্মশান মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।   এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় কাউন্সিলর ও সমাজ সেবক ফনি ভূষণ বিশ্বাস, এ সময় আরও বক্তব্য দেন শুবল কুমার  বিশ্বাস, চিত্ত রঞ্জন বিশ্বাস, মল্লিকা বিশ্বাস,রেখা বাল বিশ্বাস, মল্লিকা বিশ্বাস,   অনিল বালা সহ  অনেকে।  বক্তারা বলেন, ২০২২ সালে ডাকাতি  দস্যুতা সংঘটিত হলেও  এখন পর্যন্ত জড়িতদের  গ্রেফতার করা হয় নাই।  এলাকাবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছে।  তাদের একটাই দাবি ওই ঘটনায় পুলিশ কর্মকর্তা সহ  জড়িতদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহন করতে  হবে।
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১