নড়াইল পৌরসভার হাটবাড়িয়া শ্বশ্বানে ইলেকট্রিক চুল্লী নির্মাণ প্রকল্পসহ অন্যান্য উন্নয়ন কর্মকান্ড পরিদর্শনে আসেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল।
বৃহস্পতিবার বেলা ১২টায় প্রতিনিধি দলটি নড়াইল পৌরসভা ভবনে এসে পৌঁছালে তাদেরকে স্বাগত জানান পৌরসভার মেয়র আঞ্জুমান আরা,নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী হায়দার, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওহাবুল আলমসহ পৌর কাউন্সিলরবৃন্দ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, প্রতিনিধি দলটি পৌর কবরস্থানের উন্নয়ন, রুপগঞ্জে মার্কেট নির্মাণ, হাটবাড়িয়া শ্বশ্বানে ইলেকট্রিক চুল্লী নির্মাণ প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন।