যশোরের শার্শায় সামাজিক,সাংস্কৃতিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবী নেতৃবৃন্দের সাথে আলোচনা ও মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শার্শা উপজেলা অডিটোরিয়ামে কক্ষে উপজেলা জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম।সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুসরাত ইয়াসমিন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মাহফুজা খাতুন, শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার বিনয় কৃষ্ণ মন্ডল, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত।নাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান রোকন, শার্শা উপজেলা বিএনপি'র আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু,শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসান জহির,জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাও. আজিজুর রহমান ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন পত্রিকায় কর্মরত ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।