মৌলভীবাজারের জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর সামাদ আজাদ (৩১) ভারতের পালানোর সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে আটক হয়েছে।
২৩ জুলাই (বুধবার) সকালের দিকে মেডিকেল ভিসা লাগিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে। এ সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়ে।
ইমিগ্রেশন চেকিংয়ে স্টপলিস্টে থাকা নাম শনাক্ত হয়। দ্রুত সময়ে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় প্রেরণ করা হয়।
এ বিষয়ে ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আটকৃত আসামি মেডিকেল ভিসায় ভারতে যেতে চেষ্টা করে । সিস্টেমে নাম থাকায় তাকে আটক করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।