বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৬:৫০
ব্রেকিং নিউজ

কবিতা অসহায়

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : শুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪ , বিকাল ০৩:১৩

কবি :-


  জেবুন্নেছা জেবু

প্রকৃতির কান্নাকে লোকে বলে

ঘাসের উপর শিশির রাশি রাশি,

মানুষের  মন  যায় পুড়ে 

তবুও ঠোঁটে রাখে মধুর হাসি,

কেনো মানুষ  বলে ভালোবাসি?

কেউ খন্ডাতে পারে কি নিয়তি?

 কতো জন  খুজেঁ মরে প্রিয়জন

 নীরবে কেদেঁ  যায় আজীবন।

 বিধাতা করে যখন  মঙ্গল

 লোকের ভাবনা সেখানে অচল,

 কে বলে যায়  না ভুলা?

 সমুদ্রের  ঢাকনা খোলা।

ঢেউ করা যায়  না গণনা 

সবাই  গোপনে করে কান্না,

জীবনের হয় না স্বাধীনসত্তা

তার  সিদ্ধান্ত দেন মহান সৃষ্টিকর্তা।

কাদিঁবার ও পাবে না সময় 

বাঁচার তরে কাটবে নির্মম  ব‍্যস্ততায়,

থামিবার নাই কোনো উপায়

চক্রবৃত্তের নিয়মে সবাই  অসহায়।।


                   ________

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১