বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০১:৪৭
ব্রেকিং নিউজ

ফুলতলী মাদরাসার পুকুর থেকে ছাত্রের লাশ উদ্ধার

রিপোর্টার : শায়েক আহমদ,সিলেট বিভাগীয় ব্যুরো প্রতিনিধি:
প্রকাশ : শনিবার , ১৫ মার্চ ২০২৫ , রাত ১২:৩৫

সিলেটের জকিগঞ্জে ফুলতলী মাদরাসার পুকুরের ছাত্র  রিয়াজ উদ্দিনের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। এ লাশের ময়না তদন্ত শেষ হলে শুক্রবার (১৪ মার্চ) শুক্রবার বিকালে ঐ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

তিনি ওই মাদরাসার দারুল কিরাতের ছাদিছ জামায়াতের ছাত্র ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রিয়াজের মরদেহ ফুলতলী মাদরাসার পুকুর থেকে উদ্ধার করা হয়। 

রিয়াজ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরাবাজার এলাকার ইলাশপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার ইফতারের সময় রিয়াজের খোঁজ পড়ে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ইফতারের পর সহপাঠীরা দেখতে পান- তার কাপড় ও সাবানদানী মাদরাসার ছাত্রাবাসের পুকুরঘাটে পড়ে রয়েছে। পরে মাদরাসা কর্তৃপক্ষ সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখতে পান- দুপুরে রিয়াজ কয়েকজনের সঙ্গে গোসলে নেমে ছিলো। পরে তার সহপাঠী ও স্থানীয়রা তৎপরতা চালিয়ে রাত সাড়ে নয়টার দিকে রিয়াজের মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে জকিগঞ্জ থানাপুলিশ ঘটনা স্থলে যায়। 

রাত ১২টার দিকে রিয়াজের পরিবারের সদস্যরা ফুলতলি মাদরাসায় যান। তবে তাদের কোনো অভিযোগ না থাকায় থানায় নিয়মিত অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়। 

আজ সন্ধ্যা ৭টায় তার নিজ গ্রামে জানাজার নামাজ সম্পন্ন হয়। 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন- লাশের ময়না তদন্ত হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যু নিয়ে পরিবারেরও কোনো অভিযোগ নেই।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১