উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলে সেই নারি কেলেঙ্কারির চিকিৎসক শশাঙ্ক ঘোষ চন্দ্রকে বদলি। নড়াইলের কালিয়া উপজেলার আলোচিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শশাঙ্ককে রংপুরের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) বদলি করা হয়েছে।
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রোববার (১৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পক্ষে, পরিচালক (প্রশাসন) তাকে বদলি করা হয় ডা. মো. হারুন-অর- রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ।
নড়াইল জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ডাক্তার শশাঙ্কচন্দ্র ঘোষের বিরুদ্ধে ১৭ ফেব্রুয়ারি কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তার অপসারণ দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
এসময় চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে ডাক্তার শশাঙ্ককে বদলির আহ্বান জানান প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে।
উল্লেখ্য, ডাক্তার শশাঙ্কচন্দ্র ঘোষের নারি কেলেঙ্কারি, অনিয়ম, দুর্নীতি, সরকারি টাকা আত্মসাৎ, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে তিন লাখ টাকা চাঁদা দাবি, হাসপাতালের পুকুরের মাছ বিক্রির টাকা লোপাট, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের কাছে অর্থ দাবি নিয়ে গত ৬ তারিখে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, সিভিল সার্জনসহ বিভিন্ন দফতরে অভিযোগপত্র পেশ করেন কালিয়া পৌরসভার প্যানেল মেয়র আসলাম ভূঁইয়া, কালিয়া সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিকের মালিক মোতালেব হোসেন, উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি।
অভিযোগের পেক্ষিতে বিভিন্ন অনলাইন স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় এ নিয়ে খবর ছাপা হলে গত শুক্রবার সেই খবরকে ভুয়া ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে সরকারি ছুটির দিনে নিজ কার্যালয়ে বসে সংবাদ সম্মেলন করেন ডাক্তার শশাঙ্কচন্দ্র ঘোষ।
পরবর্তীতে গত শনিবার কালিয়া উপজেলা সচেতন নাগরিক সমাজের ব্যানারে ডাক্তার অনিয়মের বিরুদ্ধে ও অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে কালিয়া উপজেলার কয়েক শত লোকজন।
সেই মানববন্ধনে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা খান লুৎফর রহমান, পৌরসভার প্যানেল মেয়র আসলাম ভূঁইয়া।