নড়াইলের কালিয়া উপজেলার সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় নবগঠিত ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় সর্বসম্মতিক্রমে যশোর বোর্ড থেকে মোঃ বায়েজিদ মোল্যা কে নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।
শুক্রবার সকালে ছাত্র- ছাত্রীদের অভিভাবকরা সভাপতিকে ফুলের শুভেচ্ছা জানান। নবগঠিত এ কমিটির অন্যান্যরা হলেন,
মোল্লা এবাদত হোসেন শিক্ষক সদস্য, মল্লিক কামরুজ্জামান হিটু অভিভাবক সদস্য, প্রধান শিক্ষক, সি,এম,বি, ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, বাগুডাঙ্গা সদস্য সচিব।
সি,এম,বি, ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে নব নির্বাচিত সভাপতি মোঃ বাইজিদ মোল্যা জানান,
ঐতিহ্যবাহী সি এম বি ইউনিয়ন বিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় এবারও এস এস সি ও জে এস সি শিক্ষার্থীরা ভাল ফলাফল অর্জন করেছে বলে জানান। শিক্ষার্থীদের আরো ভাল ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষার্থী, অভিভাবক, স্কুলের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যদের তীক্ষ্ম দৃষ্টি রাখার জন্য সকলের দাবি রাখেন। এদিকে নব নির্বাচিত সভাপতিসহ সকল সদস্য ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য সবিনয় অনুরোধ জানিয়ে সকলকে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।
উল্লেখ্য, ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ বাইজীদ মোল্লা তিনি পহরডাঙ্গা ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি ছিলেন।
সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় বাগুডাঙ্গা এর নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন।
এ সময় তিনি বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করছেন।