মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১০:২৮
ব্রেকিং নিউজ

ভারতে দীর্ঘ কারা ভোগ শেষে দেশে ফিরল বাংলাদেশি ৭ নারী- পুরুষ

রিপোর্টার : রফিকুল বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশ : রবিবার , ২০ এপ্রিল ২০২৫ , সকাল ১০:১১

মোঃ রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ

ভারতে পাচারের শিকার ৭ বাংলাদেশি নারী ও পুরুষ বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

শনিবার (১৯) এপ্রিল বিকালে ভারতের পেট্রোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

ভারত থেকে ফেরত আসাদের মধ্যে হলেন, ঢাকা যাত্রাবাড়ির মনির হোসেনের কন্যা মনিকা খাতুন, সাতক্ষীরা শ্যামনগর উপজেলার আব্দুল আজিজের মেয়ে কাজল গাজী, যশোরের মনিরামপুর উপজেলার চাকলাডাঙ্গা গ্রামের জহির আলীর মেয়ে লাইলী বেগম ও রনি হোসেনের মেয়ে আখরিয়া খাতুন। খুলনা সদরের রূপসা এলাকার জিয়া সরদারের ছেলে ইসলাম সরদার, বগুড়া জেলার নন্দিনী উপজেলার মোঃ মহসিনের মেয়ে সাবিনা বিবি ও সাতক্ষীরার আশাশুনি উপজেলার ইমতিয়া আহমেদের মেয়ে আম্বিয়া খাতুন।

বাংলাদেশি নারী, পুরুষ ভারতে পাচার হওয়া  ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে,ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ইব্রাহিম খলিলুল্লাহ  বেনাপোল পোট থানা পুলিশের আছে হস্তান্তর করা হয়েছে।

 সেখান থেকে  আইনি সহায়তা দিতে জাস্টিন এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা, তাদেরকে গ্রহণ করেছে।

মানবাধিকার সংস্থা জাস্টিন এন্ড কেয়ার কর্মকর্তা আব্দুল মুহিত হোসেন জানান, ভারতে ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জামান তারা। সেখানে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশের কাছে আটক হন। পরে ভারতীয় পুলিশ আটককৃতদের আদালতে শপথ করলে, সেখান থেকে ভারতীয় মানবাধিকার সংস্থা দমদম সেল্টার হোম নামে একটি সংস্থা তাদের জিন্মায় রাখে। পরে দুই দেশের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে বাংলাদেশে ফেরার সুযোগ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১